Saturday, December 10, 2005

Tulsa Bangladeshi Survival Guide


টালসায় জনগোস্ঠির বাড়ার সাথে সাথে প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে। এখন আগের মতন তিন জনের প্রতিযোগিতার মাঝে জয়ী হওয়া যায় না –প্রায় ষাট থেকে সত্তুর জনকে হারিয়ে বিজয়ের মালা পরতে হয়। তাই দিন দিন বিভিন্ন অনুস্ঠানে কঠিন থেকে কঠিনতর সাধারণ জ্ঞানের প্রশ্ন আসছে। ৫ বাই ৭ ম্যাট্রিকস অংক থেকে শুরু করে, ইতিহাস, ভৌগলিক কি না কি বিষয়ে প্রশ্নের জবাব দিতে হচ্ছে! কই গেল আর সেই সুখের দিন! ফ্রি খাওয়া আর নেই!
তাই সকলের কথা চিন্তা করে প্রাক্তন বিজয়ীদের সাহায্যে “বাংলাদেশী লোকাল বিচি ছিছি এ্যাস” চোথা বের করা হল। এতে খুবই সাধারণ প্রশ্ন থেকে আঁতেল পযার্য়ের প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয়েছে। আঁতেল পযার্য়ের প্রশ্ন রাখা হয়েছে যা করে হোস্টকে কাউকেই পুরস্কার না দিতে হয় বা নিজের বিদ্যা জাহির করতে পারেন।
এই বইটিতে ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে বিষয় ভিত্তিক চ্যাপটার রাখা হয়েছে। প্রতিটি চ্যাপটার আবার দুই ভাগে বিভক্তঃ সাধারণ এবং অসাধারণ বা আতেঁলমার্কা । এই অসাধারণ বইটির মূল্য রাখা হয়ছে মাত্র ১২০/৪ টাকা।
নিচে বই থেকে কিছু কিছু স্যাম্পল বা নমুনা দেওয়া হলঃ

  • অংক

  • সাধারণ

  • সুভাংকরের ফাঁকি আশি থেকে দশ গেলে থাকে কত বাকি?

  • ০/১

  • অসাধারণ বা আতেঁলমার্কা

  • সুভাংকরের ফাঁকি বইটির টোটাল পৃস্ঠাকে ২৪২ দিয়ে গুন করে ২৯ দিয়ে ভাগ

  • ইনফিনিটির সংজ্ঞার ব্যাপক আলোচনা

  • বিজ্ঞান

  • সাধারণ

  • নিউটনের আপেল পরার গল্প

  • অসাধারণ বা আতেঁলমার্কা

  • আপেলের বৈজ্ঞানিক নাম কি?

  • ইতিহাস

  • সাধারণ

  • সিরাজ-উ-দোল্লা কোথাকার নবাব ছিলেন?

  • অসাধারণ বা আতেঁলমার্কা

  • সিরাজ-উ-দোল্লার জামার ডিজাইনারের বাবার নাম কি?

  • ভূগোল

  • সাধারণ

  • ডেনমার্কের রাজধানীর নাম কি?

  • অসাধারণ বা আতেঁলমার্কা

  • ডেনমার্কের রাজধানীর আয়তন কত?

  • আগুন মার্কা

  • আমরা বাংলাদেশী না বাংগালী?

  • তালসা, টালসা, টালশা না ঠালসা ?

  • কার সময়ে দূর্নীতি বেশী আওয়ামী লীগ না জাতীয় পার্টি?

  • টালসাতে প্রথম কে এসেছিল?


“দে গরুর গা ধূইয়ে”