কিছুদিন পর পড়লাম Robert Herrick এর To Daffodils কবিতা।
অনেকদিন পর মনে পড়ল কারণ আজ Robert Herrick এর জন্মদিন। পুরানোদিনের কাগজ ঘেটেঁ ছেলেবেলরার অনুবাদটাও বের করলাম। অনেক কিছু ভুল। বিশেষ করে ছন্দে।তারপরও মানুষ সবচেয়ে ভালোবাসে নিজের ছেলেবেলা।তাই কোন কিছু ঠিক করা ছাড়াই ছাপালামঃ
| ঝরা ফুল হায় সুন্দর শেফালী! ওদের জন্যে কান্না পায়, তুলতে পারল না মালী তার আগেই ঝরে চলে যায়। তখনো সূর্য পূর্ণ হাসেনি, তার আগেই বিদায়ের গান গাও, একটু মাত্র থাম শুধু একটু-সূর্যটাকে পশ্চিমে যেতে দাও। এশার নামাজের শেষে, মোনাজাতে মাফ চেয়ে তৈরী হতে দাও আমাদের,তোমাদেরই সাথে যেতে। শেফালীদের মতই আমাদের জীবন, বসন্তের শেষ আমেজটুকু কাটেনি, তবুও চলে যেতে হবে খনে ‘খন। বর্ষার ঝরা গলের মত, হরিণের মত আবার চলে যেতে হয়, সাগরে’তে কিংবা বনে, একেবারে বিলীন হয়ে, থাকে না- থাকে না, আর কারও স্মৃতি হয়ে॥ | To Daffodils -Robert Herrick Fair daffodils, we weep to see You haste away so soon; As yet the early-rising sun Has not attained his noon. Stay, stay Until the hasting day Has run But to the evensong; And, having prayed together, we Will go with you along. We have short time to stay as you, We have as short a spring; As quick a growth to meet decay, As you, or anything. We die As your hours do, and dry Away Like to the summer's rain; Or as the pearls of morning's dew, Ne'er to be found again. |