Monday, August 22, 2005

আমি তখন ক্লাস এইটে কিংবা নাইনে পড়ি।মৃত্যু সমন্ধে মাত্র বুঝতে পারছি।বড় ভাবী রবীন্দ্রনাথের “মরণঁ রে” কবিতা পড়ে আমাদের শুনালেন।আমি অভিভূত! বুঝলাম মৃত্যু শুধু মরে যাওয়া না, সাথে আরো কিছু আছে। আমাদের সময়ে কবর সিলেবাসে ছিলো না, তারপরও মুগ্ধ হয়ে পড়লাম।
কিছুদিন পর পড়লাম Robert Herrick এর To Daffodils কবিতা।
অনেকদিন পর মনে পড়ল কারণ আজ Robert Herrick এর জন্মদিন। পুরানোদিনের কাগজ ঘেটেঁ ছেলেবেলরার অনুবাদটাও বের করলাম। অনেক কিছু ভুল। বিশেষ করে ছন্দে।তারপরও মানুষ সবচেয়ে ভালোবাসে নিজের ছেলেবেলা।তাই কোন কিছু ঠিক করা ছাড়াই ছাপালামঃ




ঝরা ফুল
হায় সুন্দর শেফালী! ওদের জন্যে কান্না পায়,
তুলতে পারল না মালী তার আগেই ঝরে চলে যায়।
তখনো সূর্য পূর্ণ হাসেনি, তার আগেই বিদায়ের গান গাও,
একটু মাত্র থাম শুধু একটু-সূর্যটাকে পশ্চিমে যেতে দাও।
এশার নামাজের শেষে, মোনাজাতে মাফ চেয়ে
তৈরী হতে দাও আমাদের,তোমাদেরই সাথে যেতে।
শেফালীদের মতই আমাদের জীবন,
বসন্তের শেষ আমেজটুকু কাটেনি,
তবুও চলে যেতে হবে খনে ‘খন।
বর্ষার ঝরা গলের মত, হরিণের মত
আবার চলে যেতে হয়,
সাগরে’তে কিংবা বনে,
একেবারে বিলীন হয়ে, থাকে না-
থাকে না, আর কারও স্মৃতি হয়ে॥
To Daffodils -Robert Herrick

Fair daffodils, we weep to see
You haste away so soon;
As yet the early-rising sun
Has not attained his noon.
Stay, stay
Until the hasting day
Has run
But to the evensong;
And, having prayed together, we
Will go with you along.
We have short time to stay as you,
We have as short a spring;
As quick a growth to meet decay,
As you, or anything.
We die
As your hours do, and dry
Away
Like to the summer's rain;
Or as the pearls of morning's dew,
Ne'er to be found again.